জামালপুরের মেলান্দহে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ১০ নং ঝাউগড়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মেলান্দহ উপজেলা ১০ নং ঝাউগড়া ইউনিয়ন শাখার আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ৮ নং ফুলকোচা ইউনিয়ন যুব একাদশ ও ১০ নং ঝাউগড়া ইউনিয়ন যুব একাদশ অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং জামায়াত মনোনীত মেলান্দহ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ জিয়াউল কবীর জিন্নাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সুস্থ জীবন গঠনের অন্যতম মাধ্যম। এ ধরনের আয়োজন তরুণদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে। উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান আজাদী, মেলান্দহ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইদ্রিস আলী, জামালপুর জেলা কাজী সমিতির সভাপতি মোঃ হাবিবউল্লাহ, মেলান্দহ উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আল আমিন, ৮ নং ফুলকোচা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং ঝাউগড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক। সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা ইসরাফিল হোসেন।
খেলাটি উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা যুব বিভাগের সভাপতি শাহিনুল ইসলাম শাহিন।
মেলান্দহে জামায়াতের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
React:




