Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে মক্তবের শিক্ষকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা

দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে মক্তবের শিক্ষকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবে পড়তে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে এক ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মণ্ডলপাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য একটি মক্তব পরিচালিত হতো। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডী গ্রামের বাসিন্দা মুছা মিয়া ওই মক্তব পরিচালনা করতেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তবের পাঠ শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন শিক্ষক মুছা মিয়া। পরে ১৫ বছর বয়সী ওই কিশোরীকে বাড়ি যেতে বলেন তিনি। একপর্যায়ে মসজিদের ভেতরে কৌশলে কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলাটির দীর্ঘ শুনানি শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে রোববার আসামির উপস্থিতিতে আদালত মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies