Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
দেওয়ানগঞ্জ

প্রাইভেটকারে মিলল ২১৫ বোতল ভারতীয় মদ, আটক ২

প্রাইভেটকারে মিলল ২১৫ বোতল ভারতীয় মদ, আটক ২

রাশেদুল ইসলাম রনি, স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের দেওয়ানগঞ্জে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়ানগঞ্জ উপজেলার ঢাকা–রৌমারী মহাসড়কের মধ্যেরচর এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ৩৫ বিজিবি ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা বিওপির সদস্যরা মধ্যেরচর এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মদ পরিবহনে ব্যবহৃত টয়োটা ব্র্যান্ডের প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার কলমপাড়ার রামচন্দ্র সাহার ছেলে রিপন সাহা (৪৩) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার পূর্ব চান্দরা বোর্ড মিল এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মো. আলালউদ্দিন (৫৩)।

জব্দ করা মদের মধ্যে রয়েছে এসি ব্ল্যাক ২২ বোতল, রয়েল স্টিক ৪৬ বোতল, রয়েল গ্রিন ১২ বোতল, ম্যানশন হাউস ৪৭ বোতল, আইকন হোয়াইট ৬৪ বোতল, ম্যাজিক মোমেন্ট ১২ বোতল এবং ব্যালেন্ডার প্রাইড ১২ বোতল।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এরই ধারাবাহিকতায় দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ ও মদ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies