Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে ধর্মীয় ও মানবিক সেবায় বশিরুল হক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা

দেওয়ানগঞ্জে ধর্মীয় ও মানবিক সেবায় বশিরুল হক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুরে ধর্মীয় শিক্ষা ও ইবাদতের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে বশিরুল হক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা। ২০১৪ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি নূরানী তালীমুল কোরআন বোর্ড, চট্টগ্রামের অধীনে পরিচালিত হচ্ছে। মারুফা আসাদ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয় বহন করছে ফাউন্ডেশনটি।

মাদ্রাসাটি প্রতিষ্ঠার পেছনে রয়েছে প্রয়াত বশিরুল হক হিরু মিয়ার স্মৃতি সংরক্ষণ এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য। তাঁর ছেলে ও মারুফা আসাদ ফাউন্ডেশনের পরিচালক মো. আসাদুল হক সেন্টু জানান, তাঁর বাবা বশিরুল হক হিরু মিয়া দীর্ঘদিন এই অঞ্চলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবার স্মৃতি ধরে রাখা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মাদ্রাসাটি পরিচালনা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটিতেও যুক্ত রয়েছেন বশিরুল হক হিরু মিয়ার নাতি জাহিদুল হক ডলার। পরিবারের সদস্যদের সম্পৃক্ততায় মাদ্রাসাটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মাদ্রাসাটিতে স্থানীয় মুসল্লিদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। পবিত্র রমজান মাসে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। এ ছাড়া মুসল্লিদের জন্য তারাবির নামাজ আদায়ের ব্যবস্থাও রয়েছে।

মাদ্রাসাটির সুষ্ঠু পরিচালনা এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও এগিয়ে নিতে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন আসাদুল হক সেন্টু। তিনি আশা করেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও ধর্মীয় শিক্ষার প্রসার ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies