Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
সরিষাবাড়ি

সরিষাবাড়ীতে রাতের আঁধারে ৩০০ লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা, সর্বস্ব হারিয়ে দিশেহারা কৃষক

সরিষাবাড়ীতে রাতের আঁধারে ৩০০ লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা, সর্বস্ব হারিয়ে দিশেহারা কৃষক


মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে রাতের আঁধারে এক কৃষকের জমির তিন শতাধিক ফলন্ত লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় লাখ টাকার লাউ বিক্রির স্বপ্ন ভেঙে গেছে কৃষক জয়ান উদ্দিনের। শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া পশ্চিমপাড়া এলাকায় নিজের লাউখেতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষক জয়ান উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ শতাংশ জমিতে লাউ চাষ করতে প্রায় ২০ হাজার টাকা খরচ করেছিলেন জয়ান উদ্দিন। গাছের পরিচর্যা ও মাচা তৈরিতে দীর্ঘদিনের পরিশ্রমের পর তাঁর খেতে তিন শতাধিক লাউ গাছে ফলন আসে। লাউগুলো বিক্রির উপযোগীও হয়ে উঠেছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা প্রতিটি গাছের গোড়া কেটে দেয়। সকালে ক্ষেতে গিয়ে গাছগুলো শুকিয়ে ঢলে পড়তে দেখে ভেঙে পড়েন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক জয়ান উদ্দিন বলেন, “নিজের জমানো টাকা আর অনেক কষ্ট করে খেত তৈরি করছিলাম। গাছে প্রচুর লাউ ধরেছিল। সকালে লাউ তুলতে গিয়ে দেখি সব শেষ। সব গাছের গোড়া কাটা। এখন আমার চলার আর কোনো উপায় রইল না। যে আমার এই ক্ষতি করেছে, আল্লাহর কাছে তার বিচার চাই।”
কৃষকের ছেলে আমিনুল ইসলাম বলেন, “আমরা কখনো কারও কোনো ক্ষতি করিনি। এই খেত থেকে প্রায় লাখ টাকার বেশি লাউ বিক্রির আশা ছিল। কিছু দুর্বৃত্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের এই ক্ষতি করেছে। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।”
ঘটনার পর স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের মতে, এ ধরনের কর্মকাণ্ড কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি কৃষিকাজের প্রতি আগ্রহও কমিয়ে দিতে পারে। দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “ঘটনাটি অত্যন্ত অমানবিক ও দুঃখজনক। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষককে যথাসম্ভব সহায়তা করা হবে এবং পরবর্তী ফসল রোপণে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে।”
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies