Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
সরিষাবাড়ি

সরিষাবাড়ী পৌরসভা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুদকের অভিযান

সরিষাবাড়ী পৌরসভা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুদকের অভিযান

​মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা কার্যালয় এবং পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-পরিচালক (অতিঃ দায়িত্ব) মো. কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়মের লিখিত অভিযোগ পায় দুদক। তারই ধারাবাহিকতায় রবিবার বেলা ১২ টার দিকে সরিষাবাড়ী পৌরসভা কার্যালয়ে অভিযান চালায় দুদক। এসময় দুদকের একটি টিম পৌরসভা কার্যালয়ে গিয়ে বিভিন্ন নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম খতিয়ে দেখেন। পরে তারা পৌর এলাকার বাউশী বাজারের বিভিন্ন স্থানে চলমান ও পূর্বে করা উন্নয়নমূলক প্রকল্পের কাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি ও মান পর্যবেক্ষণ করেন।

​অভিযানের সময় দুদক টিম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিভিন্ন প্রকল্পের বিষয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় দুদকের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট প্রকল্পের লোকজন উপস্থিত ছিলেন। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে দুদকের এমন তদারকি কার্যক্রম এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অতিঃ দায়িত্ব) মো. কামরুজ্জামান বলেন, সাবেক মেয়র মনির উদ্দিনের বিরুদ্ধে দূর্নীতির বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে আমাদের অভিযান টিমে পাঠানো হয়েছে। তিনটি প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ ছিলো। আমরা সরেজমিনে গিয়ে প্রকল্প গুলো দেখেছি। কাজ কিছুটা দৃশ্যমান মনে হলো। তবে পুরোপুরি কাজ সম্পুর্ন হয়েছে কিনা সেটা কাগজপত্র দেখে বুঝা যাবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies