Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

বকশীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের কমিটি অনুমোদন, সভাপতি উজ্জ্বল সম্পাদক নীরব

বকশীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের কমিটি অনুমোদন, সভাপতি উজ্জ্বল সম্পাদক নীরব

রাশেদুল ইসলাম রনি ।।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ উজ্জ্বল সরকারকে সভাপতি এবং জান্নাতুল ফেরদৌস নীরবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি সা’আদ আহম্মেদ রাজু ও সাধারণ সম্পাদক রবিউল ইবনে রেজা (রাজন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নিশান রহমান শিশির এবং সহ-সভাপতি হিসেবে রাকিব হাসান হেমন্ত দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রিফাত হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সাজ্জাদুর রহমান সুমন ও তানভীরুল ইসলাম সৌরভকে।এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাসান মাহমুদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান নয়ন, দপ্তর সম্পাদক জান্নাতুল নাঈম আবিদ, তথ্য, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হৃদয় হাসান রাফি, প্রচার সম্পাদক মেহেদী হাসান মিরাজ, অর্থ সম্পাদক আব্দুর রহমান, ধর্ম সম্পাদক হাফেজ মো. জিহাদ হাসান, ক্রীড়া সম্পাদক রাজিম হাসান এবং সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো. রিমন হাসান।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত বকশীগঞ্জ উপজেলা শাখার আংশিক কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।নতুন এ কমিটির মাধ্যমে বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies