নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
জামালপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে নিয়মিত প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জামালপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে টাঙ্গাইল-জামালপুর ও ময়মনসিংহ-জামালপুর—এ দুটি মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছেন।
এ বিষয়ে সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থায় জামালপুরবাসীর দুর্ভোগ লাঘবে টাঙ্গাইল-জামালপুর ও ময়মনসিংহ-জামালপুর দুটি মহাসড়ক চার লেনে উন্নীত করার চেষ্টা করছেন তিনি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে এ রুটে উন্নয়ন কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি ময়মনসিংহ-জামালপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রয়োজনীয় কার্যক্রমও চলমান রয়েছে।
দুটি মহাসড়ক চার লেনে উন্নীত হলে জামালপুরের সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলোর সড়ক যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক
Oplus_131072
React:




