Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
ইসলামপুর

ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ

ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ


মোঃ এনামুল হক, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে মাটি ও বালু উত্তোলনের দায়ে মো. ডাবলু সরকার (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ভেকু জব্দ করা হয় এবং যন্ত্রাংশ ধ্বংস করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কড়ইতার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ডাবলু সরকার ওই এলাকার মৃত ফখরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, ডাবলু সরকার দীর্ঘদিন ধরে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া ও কড়ইতার এলাকায় স্কেভেটর (খননযন্ত্র) দিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি ও বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়।
অভিযানে কৃষিজমির ক্ষতিসাধন ও মাটি বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ডাবলু সরকারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জুবায়ের।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জুবায়ের বলেন, “কৃষিজমি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সীমিত প্রাকৃতিক সম্পদ। জমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন করে বেআইনিভাবে মাটি কাটা কিংবা বিক্রি করার কোনো সুযোগ নেই। কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।”

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies