Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
ইসলামপুর

ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত-২০২৬

ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত-২০২৬

মোঃ এনামুল হক
ইসলামপুর প্রতিনিধি:

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।

​আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে সঠিক নিয়মে হাত ধোয়ার এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ মোঃ জুবায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট বাস্তবায়নের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্টের কর্মকর্তা মলি দত্ত, জেসমিন প্রকল্পের উন্নয়ন সংঘ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আব্দুস ছামাদ সহ অনেকে।

​এ সময় বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাসের ওপর গুরুত্বারোপ করেন এবং শিশুসহ সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies