Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
ইসলামপুর

ইসলামপুরে যাত্রাপ্যান্ডেল ও জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ

ইসলামপুরে যাত্রাপ্যান্ডেল ও জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ

মোঃ এনামুল হক ।।

জামালপুরের ইসলামপুরে যাত্রা ও জুয়ার প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার টগারচর গ্রামে যাত্রা ও জুয়ার আসর বসানোর অভিযোগে প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চর নোয়ারপাড়া ইউনিয়নের টগারচর গ্রামে স্থানীয় লুৎফর কাজীর ছেলে শহিদুল, কাজীর বাজার এলাকার মক্করসহ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীদের একটি চক্র গত দুদিন ধরে অসামাজিক কার্যকলাপ, অশ্লীল যাত্রা ও জুয়ার আসর পরিচালনা করছিল।

প্রতিরাতে যাত্রাপালার নামে অশ্লীল নাচগান ও জুয়ার আয়োজন হলে যুবসমাজ বিপথে যাওয়াসহ এলাকায় মাদক কারবারি, চুরি, ডাকাতি বাড়ার আশঙ্কা রয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়রা অসামাজিক কার্যকলাপ বন্ধে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে। পরে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের নির্দেশে ইসলামপুর থানা পুলিশ উপ -পরিদর্শক দীপক, রহুন আমিন, খলিল, অমৃত ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে যাত্রা ও জুয়ার আসর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে টগারচর এলাকায় দুর্গম চরে অশ্লীল নৃত্য, অসামাজিক কার্যকলাপের জন্য নির্মিত যাত্রা প্যান্ডেল ও মঞ্চ আগুনে পুড়িয়ে দেয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বর্তমানেআইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান চলবে।’

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies