Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

মাদারগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির দায়ে, তিন ব্যবসায়ীকে জরিমানা

মাদারগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির দায়ে, তিন ব্যবসায়ীকে জরিমানা

আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের বালিজুড়ী বাজারে অভিযান চালিয়ে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—উপজেলার আলাল উদ্দিনের ছেলে সুলতান আহম্মেদ, হযরত আলীর ছেলে লেবু মিয়া ও আলাল হোসেনের ছেলে মাহিন হোসেন। ভ্রাম্যমাণ আদালতের আদেশে বলা হয়েছে, জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর শহরের বালিজুড়ী বাজারের একাধিক দোকানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় অভিযুক্ত তিন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট, অনিয়ম কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ দেওয়া হবে না। সাধারণ ক্রেতাদের স্বার্থ ও অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন সব সময় কঠোর অবস্থানে রয়েছে। কোনো ব্যবসায়ী পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies