Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

মাদারগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৫ লাখ টাকার ঋণের চেক বিতরণ

মাদারগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৫ লাখ টাকার ঋণের চেক বিতরণ

আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পাঁচজন যুবতী নারী উদ্যোক্তার মধ্যে মোট ৫ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, এস এফ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফাহাদ হোসেন, আবু বক্কর ও ঋণগ্রহীতা রোকসানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে যুবসমাজকে কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তারা আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ও আত্মকর্মসংস্থানে আগ্রহী পাঁচজন যুবতীর মধ্যে মোট ৫ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies