আলমগীর হোসাইন,মাদারগঞ্জ প্রতিনিধি:
নেত্রকোনার নির্ভীক সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ ফকিরের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান। একই সাথে সারা দেশে সাংবাদিকদের নির্যাতন, নিপীড়ন ও হয়রানি বন্ধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ এবং পেশাগত সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি তোলেন।
মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর ( রূপালী বাংলাদেশ) সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল আজিজ জামালী, ( সংগ্রাম), যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, (সকালের সময়) সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খান,( মুক্তকাল)।
কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন (নতুন জামালপুর), অর্থবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম মুছা (সংগ্রাম প্রতিদিন), দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত( নয়া দিগন্ত) এবং নির্বাহী সদস্য তোফায়েল হোসেন মুকুল( জনবাণী)। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।




