নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় সংলগ্ন ফার্স্ট ম্যাক্সিক্যান হট সাবওয়েতে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সামসুর রহমান কোয়েল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল রাজা এবং রংপুর বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক মিজানুর রহমান।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
এ সময় হযরত শাহজামাল রহ. জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল প্রধান অতিথি সামসুর রহমান কোয়েলকে জামালপুরের ঐতিহ্যবাহী নকশিকাঁথা উপহার দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানান।
সভায় জামালপুর জেলা ও বিভিন্ন উপজেলার প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Oplus_131072
React:




