Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

মাদারগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত: ফ্যামিলি কার্ড, সামাজিক সচেতনতা ও সুশাসন অর্জনে গুরুত্বারোপ

মাদারগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত: ফ্যামিলি কার্ড, সামাজিক সচেতনতা ও সুশাসন অর্জনে গুরুত্বারোপ

আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং সমাজ থেকে বিভিন্ন ধরনের অপরাধ ও কুসংস্কার দূর করার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা মাল্টিপারপাস হল রুমে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

সমাবেশে সরকারের নীতি, আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রমের পাশাপাশি বৈষম্যহীন সমাজ গঠন, সামাজিক সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ এবং অটিজম, স্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী- ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, কর্মসূচি ও বৃক্ষরোপণ, নারীদের যাতায়াতে বিশেষ সুবিধার (নারীর জন্য গাড়ি) ব্যবস্থা করার বিষয়গুলো তুলে ধরা হয়।

সমাবেশে বক্তারা সমাজ থেকে অপরাধ নির্মূলে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। প্রতিরোধমূলক বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- ডেঙ্গু ও হাম প্রতিরোধ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ, গুজব, মানবপাচার ও অপপ্রচার রোধ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার, সদস্য সচিব মেরিনা আক্তার এবং যুগ্ম আহ্বায়ক তানিয়া খাতুন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী সমাবেশে উপস্থিত ছিলেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies