Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
দেওয়ানগঞ্জ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দেওয়ানগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দেওয়ানগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

নুর হাকিম সিদ্দিকী হাসান ||

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

১৫ অক্টোবর ২০২৬ তারিখে জামালপুর জেলা শাখার আওতাধীন এ কমিটি এক বছরের জন্য অনুমোদন করা হয়।

অনুমোদিত কমিটিতে মোঃ এনামুল হককে আহ্বায়ক, মোঃ সৌরভ হাসানকে সদস্য সচিব এবং এম. এ. কাননকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ খোকন রানা, মোঃ আব্দুল মজিদ, মোঃ তারেক মাহমুদ টটুল, মোঃ লিয়াকত আলী ও মোঃ সালেহ রহমান।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মোঃ শাহজাহান সিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ মোখলেছুর রহমান, মোঃ নুর আলম, মোঃ মোশারফ হোসেন, মোঃ নাজমুল হুদা অন্তর, মোঃ জাহাঙ্গীর, মোঃ হাসান মাহমুদ, মোঃ ইকবাল হোসেন, মোঃ মাজিদুল ইসলাম ও মোঃ রাশেদুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল মজিদ আল হাফেজ। সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হিটলার মিয়াসহ আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে দপ্তর সম্পাদক হিসেবে মোঃ সুজন মিয়া, সহ-দপ্তর সম্পাদক হিসেবে মোঃ দৌলত হোসেন এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে মোছাঃ মেঘলা খানমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কমিটিতে অন্যান্য সম্পাদক ও সদস্য রয়েছেন।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, কমিটিটি এক বছরের জন্য কার্যকর থাকবে। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবের সুপারিশ ও স্বাক্ষর রয়েছে।

কমিটি প্রকাশের পর মুঠোফোনে দেওয়া বক্তব্যে দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সৌরভ হাসান বলেন, “ আজ আমাদের দেওয়ানগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি প্রকাশ হয়েছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই দেওয়ানগঞ্জের মাটিকে জাতীয় নাগরিক পার্টির ঘাঁটিতে রূপান্তরিত করা হবে। ”

নতুন এ কমিটির মাধ্যমে দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies