আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭ নং সিধুলী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সদরাবাড়ি মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
৭ নং সিধুলী ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক দুলাল মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান আজাদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন এবং ৬ নং আদারভিটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লুৎফর রহমান।
৭ নং সিধুলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি খোকন মিয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিরান আলী ও ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নৈতিকতা ও আদর্শভিত্তিক সমাজ গঠন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সিধুলী ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

