Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয়

প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয়

জামালপুর প্রতিনিধি

ঢাকায় অনুষ্ঠিত ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় প্রথমবারের মত স্বর্ণপদক জয় করেছে জামালপুরের কারাতে খেলোয়াড়রা। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই আসরের দ্বিতীয় দিনে শনিবার (২৪ অক্টোবর) আলাদা বয়স ক্যাটাগরিতে পৃথক দুইটি স্বর্ণপদক অর্জন করে তারা।

মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ জানান, বাংলাদেশ কারাতে ফেডারেশন ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতা আয়োজন করে। এবারের প্রতিযোগিতায় জামালপুর জেলা থেকে মোট ২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এদের মধ্যে ১০-১২ বয়স ক্যাটাগরিতে তাফহীম আল হোসাইন কাতা ইভেন্টে (পুরুষ একক) অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করে। এদিকে, ১৬-১৭ বয়স ক্যাটাগরিতে আব্দুর রউফ কুমিতে ইভেন্টে (পুরুষ দ্বৈত ফাইট) অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করে। জাতীয় পর্যায়ে কারাতের কোন আসরে এটাই প্রথম জামালপুরের খেলোয়াড়দের স্বর্ণপদক বিজয়। এছাড়াও ১৪-১৫ বয়স ক্যাটাগরিতে কাতা ও কুমিতে ইভেন্টে পৃথকভাবে অংশ নিয়ে আকিবুল ইসলাম বেলাল আলাদা দুইটি তাম্র পদক অর্জন করেছে। এই বিজয় শুধু খেলোয়াড়দের অর্জন নয় এটি জামালপুর জেলাকে গর্বিত করেছে। এই পদক জয়ের মধ্য দিয়ে বিজয় অর্জনের পথচলা শুরু হলো। আমরা আশা করি ভবিষ্যতেও এই পদক বিজয়ের ধারাবাহিকতা বজায় থাকবে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান জানান, প্রথম বারের মত স্বর্ণপদক অর্জন অত্যন্ত আনন্দের সংবাদ। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কারাতে খেলোয়াড়দের সবসময় সহযোগিতা করা হয় এবং ভবিষ্যতে তাদের আরও পৃষ্ঠপোষকতা করা হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies