Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মেলান্দহ

ছাগলের খাবারের জন্য পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ছাগলের খাবারের জন্য পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ :

ছাগলের খাবারের জন্য গাছ থেকে কাঁঠালপাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন গোলাম রাব্বানী শেখ (৫৫) নামে এক কৃষক

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রাব্বানী শেখ ওই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে।

নিহতের ভাই আব্দুস সালাম জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশে পালিত ছাগলের খাবারের জন্য কাঁঠালগাছে ওঠেন গোলাম রাব্বানী। এ সময় গাছে থাকা অবস্থায় বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গাছ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নলছিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies