সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ:
জামালপুরের মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডেফলা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মেলান্দহ উপজেলার বদরুদ্দিপাড়া এলাকার সুবহানের ছেলে মোহাম্মদ খাইরুল ইসলাম (৩৬), চাকদহ সরদারবাড়ি এলাকার মোহাম্মদ জিয়াউল হকের ছেলে মোহাম্মদ আল আমিন (৩৫) এবং দক্ষিণ আদিপৈত এলাকার মৃত ইমাম রব্বানীর ছেলে মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ডেফলা ব্রিজসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মেলান্দহকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।




