Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মেলান্দহ

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী মিলন সরকারের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী মিলন সরকারের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

আলমগীর হোসাইন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ এস এম মিজানুর রহমান মিলন সরকারের পক্ষে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় মাহমুদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আধবাড়ীয়া মোড়ে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী এ এস এম মিজানুর রহমান মিলন সরকার।

বিশিষ্ট সমাজসেবক ফরিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং মিলন সরকারের বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন। বৈঠকটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা চেয়ারম্যান প্রার্থী এ এস এম মিজানুর রহমান মিলন সরকারের ব্যক্তিগত আচরণ, সহজলভ্য যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন এবং তার বিজয়ের জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। একই সাথে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো প্রার্থীর সামনে তুলে ধরেন।

এ সময় এলাকাবাসীর বক্তব্য শুনে চেয়ারম্যান পদপ্রার্থী মিলন সরকার তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি জনগণের সুখে-দুঃখে পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে চাই। আপনাদের মতামত ও প্রত্যাশাই আমার পথচলার মূল প্রেরণা। আমি সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”

তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সরকারি সেবা নিশ্চিত ও সহজলভ্য করা হবে। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে একটি সুন্দর, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies