জামালপুরের মেলান্দহে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেলান্দহ ফাউন্ডেশন’ এর দুই বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের তৃতীয় তলায় সংগঠনটির নতুন কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হামিদুল হক বিএবিএড, ১৯৭১ সালের গেরিলা মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মোরশেদুল আলম, সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য খলিলুর রহমান এবং মেলান্দহ মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার শাকিল খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মানুষের বিপদে পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলান্দহ ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করতে সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এছাড়া আলোচনা সভায় মেলান্দহ ফাউন্ডেশনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে মেলান্দহ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা-পরিচালক মো. মেহেদী হাসান। তিনি মেলান্দহ উপজেলার বাসিন্দা বর্তমানে ব্রিটিশ নৌবাহিনী (রয়্যাল নেভি)-তে কর্মরত একজন বাংলাদেশি নাগরিক। এছাড়া রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং একজন আন্তর্জাতিক স্কাউট লিডার।
React:




