Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের ৯৯ সদস্যের কমিটি

মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের ৯৯ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জের প্রকৌশলীদের সংগঠন মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের ৯৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জনীকে সভাপতি এবং প্রকৌশলী আরিফুল অন্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ইঞ্জি. অনুপম বাশার, ইঞ্জি. মাহমুদুল হাসান ডলার, ইঞ্জি. আহসানুল বারী, ইঞ্জি. মাজহারুল ইসলাম রিপন, ইঞ্জি. আরিফুর রহমান, ইঞ্জি. এইচ এম হাবিবুর রহমান লিটন, ইঞ্জি. হেলাল উদ্দিন সরকার, ইঞ্জি. লেমন হাসান ও ইঞ্জি. আল আমিন।

যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ইঞ্জি. রাশেদুল ইসলাম, ইঞ্জি. এম আর মুস্তাকিম রহমান, ইঞ্জি. সরোয়ার জাহান সুমন, ইঞ্জি. মোশারফ হোসেন, ইঞ্জি. মশিউর রহমান, ইঞ্জি. হযরত আলী, ইঞ্জি. সামছুল ইসলাম ও ইঞ্জি. রহিম বাদশাকে। কোষাধ্যক্ষ সম্পাদক হিসেবে রয়েছেন ইঞ্জি. আসাদুজ্জামান আসাদ।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন ইঞ্জি. জিয়াউল হক জুয়েল, ইঞ্জি. লিপসন মিয়া, ইঞ্জি. তাকিবুল ইসলাম, ইঞ্জি. শহিদুল ইসলাম সাঈদ, ইঞ্জি. মিজানুর রহমান ও ইঞ্জি. আল আমিন।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন কমিটির মাধ্যমে মাদারগঞ্জের প্রকৌশলীদের মধ্যে পেশাগত যোগাযোগ আরও জোরদার হবে। একই সঙ্গে প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং উপজেলার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণ বাড়বে।

মাদারগঞ্জের উন্নয়ন পরিকল্পনা ও প্রকৌশল-সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বিত উদ্যোগও এ ফোরামের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies