Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে জামাল সীডসের উদ্যোগে ডিলার সমাবেশ

দেওয়ানগঞ্জে জামাল সীডসের উদ্যোগে ডিলার সমাবেশ


দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
মো. আবুসাঈদ গালিব
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জামাল সীডসের উদ্যোগে ডিলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল সীডসের ডিভিশনাল ম্যানেজার আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জামাল সীডসের এরিয়া ম্যানেজার আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামাল সীডসের মার্কেটিং অফিসার মনিরুজ্জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেটিং অফিসার মো. নজরুল ইসলাম।
সমাবেশে জামাল সীডসের ডিলার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় জামাল সীডসের বিভিন্ন জাতের ভুট্টা, ধান ও সবজির বীজসহ অন্যান্য বীজের গুণগত মান, বৈশিষ্ট্য ও সঠিক বপন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের চাহিদা অনুযায়ী উন্নতমানের বীজ নির্বাচন, সঠিক সময়ে বপন, প্রয়োজনীয় বীজের পরিমাণ নির্ধারণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ ছাড়া বীজের মান বজায় রাখা, কৃষকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে মানসম্মত বীজের ভূমিকা নিয়েও আলোচনা করেন বক্তারা।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies