Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
খেলাধূলা

বিশ্বকাপ ফাইনালে হাতাহাতি: তদন্তে নামছে ফিফা

বিশ্বকাপ ফাইনালে হাতাহাতি: তদন্তে নামছে ফিফা

বিশ্বকাপ ফাইনালের শিরোপা লড়াই শেষ হয়েছে স্পেনের উল্লাসে। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে লা রোহা। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার পরও উত্তেজনার ইতি টানেনি দুই দল। বরং উদযাপনের মুহূর্তেই মাঠে সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতি। এবার সেই ঘটনা তদন্তে নামছে ফিফা।

ম্যাচের একেবারে শেষ দিকে, ৯৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ১০ জনের দলে পরিণত হওয়ার পর অতিরিক্ত সময়ে গোল হজম করে শিরোপা হাতছাড়া করে সাবেক চ্যাম্পিয়নরা।

শেষ বাঁশি বাজতেই দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। পরে দুই দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং কর্মকর্তারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকেও নিজের খেলোয়াড়দের শান্ত করতে দেখা যায়।

ঘটনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে, যিনি পুরো ঘটনার তদন্ত করবেন। 

সূত্র: আমার দেশ

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies