Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
খেলাধূলা

আর্চারিতে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়

আর্চারিতে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়

ইরাকের সুলায়মানিয়ায় এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের কম্পাউন্ড নারী দল। বুধবার এশিয়া কাপ বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে ফাইনালে কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টে হারিয়ে সোনালি সাফল্য পেয়েছেন বাংলাদেশের তিন আরচার বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।

শুরু থেকেই ফাইনালে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থেকে স্বর্ণপদক নিশ্চিত করেন তারা।

প্রথম রাউন্ডে বাংলাদেশ সংগ্রহ করে ৫৭ পয়েন্ট, কাজাখস্তানের পয়েন্ট ছিল ৫৫। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ আরও ভালো করে ৫৭ পয়েন্ট পেলেও কাজাখস্তান পায় ৫২। তৃতীয় রাউন্ডে বাংলাদেশের আরচাররা ৫৮ পয়েন্ট অর্জন করেন, বিপরীতে কাজাখস্তানের সংগ্রহ ৫৬।

শেষ রাউন্ডে ৫৮ পয়েন্ট তুলে নিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। কাজাখস্তান শেষ রাউন্ডে সংগ্রহ করে ৫৭ পয়েন্ট।

চার রাউন্ড মিলিয়ে বাংলাদেশের মোট সংগ্রহ ২৩০ পয়েন্ট, কাজাখস্তানের ২২০। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে মঞ্চের সর্বোচ্চ স্থান দখল করে বাংলাদেশের নারী দল।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies