Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
খেলাধূলা

খেলাধুলা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

Oplus_131072


স্টাফ রিপোর্টার:
খেলাধুলা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা ‘জল ঘোলা’ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় কোনো উদ্যোগেই সরকার পিছপা হবে না।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে পর্যায়ক্রমে দেশের ৫০৩টি উপজেলায় উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, চলতি মাসের মধ্যে আরও ৫০০ জনকে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। পাশাপাশি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে জাতীয় পর্যায়ে ভালো করা খেলোয়াড়দের নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে দুই মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এর মাধ্যমে সামাজিক, রাষ্ট্রীয় ও রাজনৈতিক পরিবর্তনও সম্ভব। তরুণদের সঠিক পথে পরিচালিত করার পাশাপাশি তাদের মেধা ও প্রতিভার বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies