Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

খাগড়াছড়ির ৮৪ রোগীকে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠাল সেনাবাহিনী

খাগড়াছড়ির ৮৪ রোগীকে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠাল সেনাবাহিনী

Oplus_131072


স্টাফ রিপোর্টার:
পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি জোনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে শনাক্ত ৮৪ রোগীকে ছানি অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় প্রথম ধাপে এসব রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়। পরবর্তী ধাপে আরও ৭১ রোগীকে লায়ন্স হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট পানছড়ি উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পে পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে—এমন ১৫৫ রোগীকে শনাক্ত করা হয়। তাদের পর্যায়ক্রমে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ৮৪ রোগীকে চট্টগ্রামে পাঠানো হলো।
প্রথম ধাপে পাঠানো ৮৪ রোগীর মধ্যে ৪৬ জন পাহাড়ি ও ৩৮ জন বাঙালি জনগোষ্ঠীর সদস্য। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৫০ জন নারী।
খাগড়াছড়ি সদর জোন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছানি অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসা শেষে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তাদের নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হবে।
প্রত্যন্ত পাহাড়ি এলাকার অনেক মানুষ আর্থিক অসচ্ছলতা, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও পর্যাপ্ত চিকিৎসাসুবিধার অভাবে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। বিনামূল্যে পরীক্ষা ও অপারেশনের সুযোগ পাওয়ায় উপকারভোগীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies