Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
খেলাধূলা

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস সোবহানা-জ্যোতির, রেকর্ড বইয়ে নতুন বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস সোবহানা-জ্যোতির, রেকর্ড বইয়ে নতুন বাংলাদেশ

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়া দলকে ঘুরে দাঁড় করান সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। চতুর্থ উইকেটে তাঁদের ১৯৫ রানের জুটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে যেকোনো দলের যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সের মুখে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। তবে চাপ সামলে দারুণ দৃঢ়তায় ইনিংস এগিয়ে নেন সোবহানা ও জ্যোতি। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বদলে যায় ম্যাচের চিত্র। ৬৬ বলে অর্ধশতক পূর্ণ করার পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান ২৪ বছর বয়সী সোবহানা। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটারও তিনি।

১৩৪ বলের ইনিংসে ১৮টি চারের সাহায্যে ১১৮ রান করেন সোবহানা। ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মেগান শুটের বলে বোল্ড হয়ে তাঁর ইনিংস থামলেও ততক্ষণে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন তিনি।

অন্য প্রান্তে অধিনায়ক জ্যোতি খেলেন দায়িত্বশীল ইনিংস। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১১৪ বলে ৭৪ রান করেন তিনি। এটি ওয়ানডেতে তাঁর ক্যারিয়ারের দশম অর্ধশতক।

এই দুই ব্যাটারের রেকর্ড গড়া জুটির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৯৮ রান।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies