Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
খেলাধূলা

ইংল্যান্ডে টেস্ট সিরিজে ব্যর্থতা, আকিব জাভেদকে কাঠগড়ায় তুললেন গিলেস্পি

ইংল্যান্ডে টেস্ট সিরিজে ব্যর্থতা, আকিব জাভেদকে কাঠগড়ায় তুললেন গিলেস্পি

ইংল্যান্ড সফরে টানা দুই টেস্টে হারের পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। টেস্ট স্কোয়াডের সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি বরখাস্ত করা হয়েছে দুই কোচকে। তবে পাকিস্তান দলের সাম্প্রতিক এই অস্থিরতার জন্য নির্বাচক কমিটির চেয়ারম্যান আকিব জাভেদকেই মূলত দায়ী করেছেন দেশটির সাবেক কোচ জেসন গিলেস্পি।শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেওয়া এক মন্তব্যে আকিব জাভেদের উদ্দেশে গিলেস্পি বলেন, তার উচিত ‘আয়নায় নিজেকে দেখা’।অকস্মাৎ এক সিদ্ধান্তে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও পেস বোলিং কোচ উমর গুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে টেস্ট স্কোয়াডের সাত সদস্যকেও দেশে ফেরত পাঠানো হয়েছে।২০২৪ সালে প্রায় আট মাস পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করা গিলেস্পি এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমার খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে। এটাই তাদের জীবিকা। বাইরে থেকে মনে হচ্ছে, তারা ভয় নিয়ে খেলছে।’বিশেষ করে সালমান আলি আগার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অধিনায়কত্ব করার পর দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়লেন। এরপর তৃতীয় টেস্টের আগেই তাকে দেশে পাঠিয়ে দেওয়া হলো। এটা কীভাবে হয়?’পাকিস্তানের বর্তমান নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন গিলেস্পি। আকিব জাভেদকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিশেষ করে আকিব জাভেদের অধীনে তাদের কোনো নির্বাচনী কৌশলই নেই, এটা বেশ পরিষ্কার। তারা প্রতিদিন নিজেদের সিদ্ধান্ত বদলায়।’গিলেস্পির দাবি, পাকিস্তান দলের বর্তমান পরিস্থিতির জন্য সাবেক সাদা বলের কোচ গ্যারি কারস্টেন ও তাকেও দায়ী করেছিলেন আকিব জাভেদ।তিনি আরও অভিযোগ করেন, নির্বাচক কমিটির চেয়ারম্যান আকিব জাভেদ ও খেলোয়াড়দের মধ্যে যোগাযোগের ঘাটতি রয়েছে। গিলেস্পির ভাষায়, ‘নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা আকিব জাভেদ ও খেলোয়াড়দের মধ্যে যে কোনো যোগাযোগ নেই, সেটা পরিষ্কার। যেসব খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে, তারা পরিবার, বন্ধু ও গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে যে তাদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা কতটা অসম্মানজনক!’পাকিস্তানের সাম্প্রতিক এসব সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন দেশটির আরও কয়েকজন সাবেক কোচ ও ক্রিকেটার। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও শোয়েব মালিকও তাদের মধ্যে রয়েছেন।সাবেক কোচ মিকি আর্থারও পুরো ঘটনাকে ‘একেবারেই হাস্যকর পরিস্থিতি’ বলে মন্তব্য করেছেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies