Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
খেলাধূলা

জামালপুরে শেষ হলো ডিসি কাপ ফাইনাল, টাইব্রেকারে চ্যাম্পিয়ন সরিষাবাড়ী

জামালপুরে শেষ হলো ডিসি কাপ ফাইনাল, টাইব্রেকারে চ্যাম্পিয়ন সরিষাবাড়ী

জামালপুর জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে মেলান্দহ উপজেলা ফুটবল দলকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনাল ঘিরে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো দর্শক স্টেডিয়ামে উপস্থিত হন। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম পূর্ণ হয়ে যাওয়ায় অনেক দর্শককে মাঠের চারপাশ ও বিভিন্ন উঁচু স্থানে দাঁড়িয়ে খেলা উপভোগ করতে দেখা যায়।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। নির্ধারিত ৯০ মিনিটে উভয় দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে ৪-৩ গোলে মেলান্দহকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন সরিষাবাড়ী ও রানারআপ মেলান্দহ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট শুরু হওয়া এবারের জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে জামালপুরের আটটি উপজেলা দল অংশ নেয়। কয়েক সপ্তাহের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে রোববার ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্টের এবারের আসর।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies