Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
ইসলামপুর

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

মোঃ এনামুল হক
ইসলামপুর জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে বেগুন ক্ষেতে সার ছিটানো করতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নং চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ আলীর পুত্র। স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার আনোয়ার হোসেন বাড়ির পার্শে বেগুন ক্ষেতে সার বপন করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চর পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে মুক্তকাল কে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ না থাকলে মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies