Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

সরকারি আশেক মাহমুদ কলেজের হলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরকারি আশেক মাহমুদ কলেজের হলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Oplus_131072

জেলা প্রতিনিধি জামালপুরঃ

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের আউটডোর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় হলের শিক্ষার্থীরা আউটডোরে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

হলের শিক্ষার্থীরা জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ আউটডোরে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে কয়েকজন শিক্ষার্থী এগিয়ে গিয়ে দেখতে পান, এক যুবক সেখানে ঝুলে আছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হলের শিক্ষার্থী কিংবা আশপাশের এলাকার কেউও মরদেহটি দেখে তাকে শনাক্ত করতে পারেননি।

সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের হল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই আমরা সেখানে গিয়েছি। মরদেহটি উদ্ধার হওয়া ওই যুবক আমাদের হলের আবাসিক শিক্ষার্থী নন। এখন পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে জানা যাবে, ওই যুবক কেন এখানে এসেছিলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies