Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মেলান্দহ

মেলান্দহে জমি বিরোধে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মেলান্দহে জমি বিরোধে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘরবাড়ি ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. গোলাম মোস্তফা (৪৭)।
অভিযোগকারী গোলাম মোস্তফা উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকার মৃত রবিউল আলমের ছেলে।
অভিযোগে অভিযুক্তরা হলেন—একই এলাকার নাজির উদ্দিনের ছেলে পাবেল (৩৫), রিপন (৪৮), উজ্জল (৪০), মৃত কানু মন্ডলের ছেলে নাজির উদ্দিন (৭০) এবং রিপনের ছেলে হামিদুল (২৭)।
অভিযোগ সূত্রে জানা যায়, ছবিলাপুর মৌজার ৪৪৮ ও ৪৫১ নম্বর খতিয়ানের ৫৯৮, ৬০৯ ও ৬১১ নম্বর দাগে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন গোলাম মোস্তফা। গত শুক্রবার সকাল ৯টার দিকে অভিযুক্তরা তার ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া ঘরে থাকা নগদ ২০ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা, লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের পক্ষ থেকে বলা হয়েছে, গোলাম মোস্তফার টিনের চালাটি তাদের জমিতে ছিল। তাই সেটি সরিয়ে দেওয়া হয়েছে। তবে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ তারা অস্বীকার করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies