Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মেলান্দহ

ইয়াবাসহ গ্রেপ্তার সেই বিএনপি নেতা সকল পদ থেকে বহিষ্কার

ইয়াবাসহ গ্রেপ্তার সেই বিএনপি নেতা সকল পদ থেকে বহিষ্কার

সাকিব আল হাসান নাহিদ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হোসেন আলীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল হক ও সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান মামুন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মেলান্দহ উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালিয়ে হোসেন আলীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় তাঁর কাছ থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলকোচা গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে অভিযান চালানো হয়। পরে সেখান থেকেই হাতে নাতে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হোসেন আলী ফুলকোচা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কারের বিষয়ে ফুলকোচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান মামুন বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দলের নাম ব্যবহার করে কেউ শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় দল নেবে না। হোসেন আলীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies