Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মেলান্দহ

মেলান্দহে ভুল কীটনাশকে পুড়ল ধানক্ষেত, ব্যবসায়ীর বিরুদ্ধে ঘাসনাশক দেওয়ার অভিযোগ

মেলান্দহে ভুল কীটনাশকে পুড়ল ধানক্ষেত, ব্যবসায়ীর বিরুদ্ধে ঘাসনাশক দেওয়ার অভিযোগ


স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহে মাজরা পোকা দমনের কীটনাশক কিনতে গিয়ে ভুল করে আগাছানাশক পাওয়ার অভিযোগ উঠেছে এক কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই ওষুধ ধানখেতে প্রয়োগের পর কৃষকের প্রায় পাঁচ বিঘা রোপা আমন ধান পুড়ে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।
ঘটনাটি ঘটেছে উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা এলাকায়। অভিযুক্ত ব্যবসায়ী রতন কৃষ্ণ সাহা মেলান্দহ বাজারের অনিমা এন্টারপ্রাইজের মালিক।
ভুক্তভোগী কৃষক মাসুদ মিয়া জানান, গত শনিবার বিকেলে তিনি ওই দোকানে গিয়ে ধানখেতে মাজরা পোকা দমনের জন্য কীটনাশক চান। অভিযোগ, এ সময় তাঁকে ভুল করে আগাছানাশক দেওয়া হয়। পরে সেটি ধানখেতে প্রয়োগ করার পর জমির ধান পুড়ে নষ্ট হয়ে যায়।
মাসুদ মিয়ার অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে গেলে তিনি প্রথমে দায় স্বীকার করেননি। বরং তাঁকে চোর বলেও আখ্যা দেন। প্রায় পাঁচ বিঘা জমির ধান নষ্ট হওয়ায় তিনি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
অভিযোগের বিষয়ে অনিমা এন্টারপ্রাইজের মালিক রতন কৃষ্ণ সাহা বলেন, ‘মাসুদ নামে এক কৃষক বিষ কিনে নিয়ে যান। ভুলবশত তাঁর সঙ্গে আগাছানাশকও চলে গেছে।’
মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ‘ফসলি ক্ষেতটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies