Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মেলান্দহ

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজন

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজন

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে অবাধে বিচরণ করছে কুকুর। হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, ডায়রিয়া ওয়ার্ড, ডেলিভারি ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে দলবেঁধে কুকুর ঘুরে বেড়াতে দেখা গেছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও রোগীদের চলাচলের স্থানসহ আশপাশের এলাকায় কুকুর ঘোরাফেরা করছে। এমনকি হাসপাতালের ফ্লোরেও কয়েকটি কুকুরকে শুয়ে থাকতে দেখা যায়। রোগী ও স্বজনদের চলাচলের সময়ও এসব কুকুরকে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে দেখা গেছে।
প্রতিদিন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। তাদের মধ্যে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীও রয়েছেন। হাসপাতাল চত্বরে কুকুরের অবাধ বিচরণে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন রোগী ও স্বজনরা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা মীম আক্তার বলেন, ‘আমরা হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড দিয়ে যাওয়ার সময় কুকুর দেখে ভয় পাই। কয়েকটি কুকুর হাসপাতালের ফ্লোরে শুয়ে থাকে। তাড়ালেও সরে না। পরে অন্য পথ দিয়ে দ্বিতীয় তলায় যেতে হয়েছে। হাসপাতালে আসার পর থেকেই বের হতে ভয় পাই।’
বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা আনোয়ার হোসেন বলেন, ‘এত বড় একটি হাসপাতালে অনায়াসে কুকুর ঢুকছে। কুকুরগুলো হাসপাতালের পরিবেশ নষ্ট করছে। কাউকে কামড় দিলে তখন কী ব্যবস্থা হবে?’
এ বিষয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘বিষয়টি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘শুধু হাসপাতাল নয়, সর্বত্রই কুকুরের উৎপাত বেড়েছে। এ বিষয়ে জেলার সর্বোচ্চ মহলের সভায় আলোচনা হয়েছে। কুকুরগুলোকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।’

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies