Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মেলান্দহ

জাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, র‍্যালি ও লিফলেট বিতরণ

জাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, র‍্যালি ও লিফলেট বিতরণ

মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি, বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি, ডেঙ্গু থেকে নিরাপদ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন৷ র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য তার বক্তব্যে বলেন, “ডেঙ্গু প্রতিরোধ এককভাবে কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। এটি রোধ করতে সর্বাগ্রে প্রয়োজন ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। এডিস মশা সাধারণত বাসাবাড়ি বা ক্যাম্পাসের আশেপাশে জমে থাকা স্বচ্ছ পানিতে প্রজনন সম্পন্ন করে। তাই মশার প্রজনন ক্ষেত্রগুলো চিহ্নিত করে নিয়মিত ধ্বংস করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান ও কার্যকর উপায়।”

কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “র‍্যালিতে অংশ নিয়ে চলে গেলাম, তা যেন না হয়। আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত ১০ মিনিট সময় বের করে নিজ নিজ কর্মক্ষেত্র ও আশেপাশের জমানো পানি ও ময়লা পরিষ্কার রাখতে হবে। আমাদের এই সচেতনতাই পারে দেশ থেকে ডেঙ্গু দূর করতে।”

কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের অঙ্গীকার’ শীর্ষক লিফলেট প্রকাশ ও বিতরণ করা হয়। এতে এডিস মশার প্রজনন রোধে করণীয়, ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে জরুরি চিকিৎসা পরামর্শ তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন। কর্মসূচিতে রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। স্বাস্থ্যবিধি মেনে ক্যাপ, মাস্ক ও গ্লাভস পরে তারা ক্যাম্পাস প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন। উপাচার্য নিজেও সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies