Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

জামালপুরে অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

জামালপুরে অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর প্রতিনিধি।

জামালপুরে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ফিক্সড চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার পিয়ারপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। এ সময় পিয়ারপুর এলাকার ‘মেসার্স এম আর ব্রিকস’ নামের ইটভাটায় অভিযান চালিয়ে ফিক্সড চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি, পরিদর্শক সঞ্জিত বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনায় জামালপুর সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছাড়াই ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ফিক্সড চিমনি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছিল। এসব অনিয়মের কারণে ভাটাটিতে অভিযান চালানো হয়।তবে অভিযানের সময় ইটভাটাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। এ ছাড়া ভাটার মালিক বা দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে কোনো আর্থিক জরিমানা করা সম্ভব হয়নি। পরে এক্সকাভেটর দিয়ে ভাটাটির চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়।

জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পিয়ারপুরের মেসার্স এম আর ব্রিকসের ফিক্সড চিমনি ও কিলন আইনবহির্ভূতভাবে স্থাপন করা হয়েছিল। মোবাইল কোর্টের মাধ্যমে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশদূষণ রোধে অবৈধ ও অননুমোদিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার বলেন, পরিবেশ আইন অমান্য করে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ নেই। সরকারি নির্দেশনা ও আইন অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies