Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মেলান্দহ

মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, চার পুলিশ সদস্য আহত

মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, চার পুলিশ সদস্য আহত

হৃদয় আহমেদ, জেলা প্রতিনিধি জামালপুরঃ

জামালপুরের মেলান্দহে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের চার সদস্য। এ সময় ধস্তাধস্তিতে একজন উপপরিদর্শক (এসআই)সহ চার পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত আসামি ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।

এর আগে সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া এনামুল হক (৩০) উপজেলার ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আটক হওয়া তাঁর স্ত্রী সবুজা বেগম (২৮)।

পুলিশ জানায়, মেলান্দহ থানার এসআই হিমনের নেতৃত্বে এএসআই আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের ওয়ারেন্টভুক্ত আসামি এনামুল হককে গ্রেপ্তারের জন্য অভিযান চালান। এ সময় এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দেন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আসামিকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। ধস্তাধস্তির সময় এসআই হিমন বাম হাতে আঘাত পান। এছাড়া অভিযানে অংশ নেওয়া আরও তিন পুলিশ সদস্যও আহত হন। পরে তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয়দের সহযোগিতায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন- ‘মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে স্থানীয়দের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আলাদা একটি মামলার কথাও জানান তিনি।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies