Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জ পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জ পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি ।।

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে বালীজুড়ী হাইস্কুল মোড় দলীয় কার্যালয়ে সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।

এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর।

এছাড়াও মাদারগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিবুর রহমান হবু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মুসকিল আহসান, পৌর যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম রুনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল- মামুন, পৌর কৃষকদলের সদস্য সচিব স্বপন মিয়া, পৌর শ্রমিকদলের সদস্য সচিব হাফিজুর রহমান নান্নু,পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ পৌর বিএনপির ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর তার বক্তব্য বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সংগঠন তারা অতিতেও আগুন, সন্ত্রাস করে নিরীহ মানুষকে হত্যা করেছে। বর্তমানের তারা এই আগুন সন্ত্রাস কায়েম করার চেষ্টা চালাচ্ছে, ইতি মধ্যে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে। আমাদের দলীয় নেতাকর্মীদের এই অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থেকে তা প্রতিহত করতে হবে বলে জানান তিনি।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies