নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেওয়ানগঞ্জে আয়োজিত সমাবেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, এই এলাকায় মাদক, ধর্ষণ, মারামারি, দখল, চাঁদাবাজি চলবে না। এসময় তিনি বলেন, “মাদকের কোন প্রকার জায়গা দেওয়া যাবে না”। এসময় তিনি হাত তুলে সবাইকে মাদক নির্মূলে একাত্মতা প্রকাশের আহ্বান করেন।
তিনি বলেন, “আমি হুকুম দিচ্ছি- যেখানে মাদক পাওয়া যাবে, যে মাদক সেবন করবে, যে মাদক রাখবে- আমাদের পুলিশ কর্মকর্তাকে বলে যাচ্ছি- কোন অবস্থাতেই তাকে ছেড়ে দেওয়া হবে না”।
তিনি আরও বলেন, এই এলকায় কোন ধর্ষন চলবে না- কোন মারামারি কাটাকাটি চলতে পারবে না- কোন দখল, চাঁদাবাজি এগুলো করা চলবে না।
তিনি বলেন, তোমরা যারা এসব কর- যে কারনে কর- যে ইনকামের জন্য, আল্লাহর রহমতে সেই ইনকামের ব্যবস্থা আমি করে দিব ইনশাআল্লাহ। প্রত্যেকটি ছেলে কাজ পাবে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের দলের প্রত্যেকটি ছেলে কাজ পাবে।
এছাড়াও তিনি উন্নয়ন প্রসঙ্গে যমুনা রক্ষা বাঁধ, ব্রিজ-কালভার্ট-রাস্তা নির্মাণে তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি দেন। সমস্ত কিছু দিয়ে যেভাবে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।
তিনি বলেন- দেখতে চাই সকলের জন্য সমতার বাংলাদেশ। আপনারা জেনে খুশি হবেন, আমি বলেছিলাম যা আমাদের বেকার শিক্ষিত যুবকরা চাকরি পাবে। ইতোমধ্যেই সরকার থেকে দশ হাজার ছেলেকে বিদেশে বিনা পয়সায় পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের এখানে বেকার যুবকরা যারা রয়েছে তাদেরকে লিস্ট করতে বলব। সেই লিস্ট অনুযায়ী আমরা তাদেরকে বিদেশ প্রেরণ করব।
তিনি আরও বলেন- আমি বলেছিলাম দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জে একটি স্কুল কাঁচা থাকবে না। পাঁকাকরণ করা হবে পাঁচ বছরের মধ্যে। যতটুকু সম্ভব পাকাকরণ করা হবে। পুল কালভার্ট। বড় বড় ব্রিজ। ইতিমধ্যে সাতটা অ্যাপ্রুভ হয়েছে। আপনারা জেনে খুশি হবেন আমাদের যে এই যমুনার বাঁধ প্ল্যানিং কমিশন পাশ করেছে। আমাদের প্রি একনেকে পাস হয়েছে। এখন একটি কাজ শেষ হলেই আমাদের এই বাঁধের টেন্ডার হবে।
বৃষ্টি উপেক্ষা করে দেয়ানগঞ্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রচুর লোকসমাগম হয়। দূর্যোগপূর্ণ আবহাওয়াতে উপস্থিতির জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান মন্ত্রী।




