Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যােগে দোয়া মাহফিল

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যােগে দোয়া মাহফিল

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া মাহফিলমাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের মাদারগঞ্জে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন সুমনের প্রয়াত পুত্রের রুহের মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয় বালিজুড়ী বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত মাদারগঞ্জের প্রবাসী, সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সুস্থতা, নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।এ সময় বক্তারা বলেন, প্রিয়জন হারানোর শোক অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য দোয়া করা আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। তারা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য কামনা করেন।মোনাজাতে মরহুমের রুহের মাগফেরাত, শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য এবং দেশ-বিদেশে অবস্থানরত মাদারগঞ্জের সব প্রবাসীর নিরাপত্তা, সুস্থতা ও রিজিকে বরকতের জন্য বিশেষ দোয়া করা হয়।মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ মানবতার সেবা ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies