Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায়, ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

দেওয়ানগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায়, ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

Oplus_131072


দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবির পাথরের চর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান। একপর্যায়ে সীমান্ত পিলার ১০৭৬ থেকে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে একটি খালের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা।
বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies