Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
ইসলামপুর

ইসলামপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

ইসলামপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

স্টাফ রিপোর্টার:

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের বোলাকীপাড়া ও টুংরাপাড়া গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আলিক (২৪), সাবিদ (১০), সাজু (৫২), চাদর (৫০), কাউসার (১৩), নাজমুল (১৪), রাবিয়া (৮), মুশফিক (২) ও শহীদ (৩২) ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বকশিগঞ্জ ও শেরপুর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
আহত শহীদ জানান, সকালে হঠাৎ একটি কুকুর গ্রামে ঢুকে যাকে যেখানে পেয়েছে, তাকেই কামড়াতে থাকে। এতে নারী, শিশু ও পুরুষসহ ১৫ জন আহত হন।
বোলাকীপাড়া গ্রামের ইউপি সদস্য আমিনুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিস্টার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, কুকুরের কামড়ে আহত নয়জনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies