Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
দেওয়ানগঞ্জ

বিনা বেতনে ১০ বছর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে শিক্ষকরা

বিনা বেতনে ১০ বছর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে শিক্ষকরা


এহসানুল মাহবুব, দেওয়ানগঞ্জ (জামালপুর):
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বিশেষ শিক্ষা বিদ্যালয়ে শারীরিক ও মানসিক নানা প্রতিবন্ধকতা নিয়ে পড়াশোনা করছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। পড়াশোনার পাশাপাশি গান, নাচ, খেলাধুলা ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদকসহ নানা সাফল্য অর্জন করেছে। অভিভাবকদের মতে, শিক্ষকদের আন্তরিক যত্ন ও নিয়মিত প্রশিক্ষণের ফলে তাদের সন্তানরা অনেক কিছু শিখছে। নিজের কাজ নিজে করার পাশাপাশি পড়াশোনা ও বিভিন্ন কার্যক্রমেও তাদের আগ্রহ বাড়ছে।
তবে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে বিদ্যালয়ের কার্যক্রম। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে কোনো বেতন-ভাতা ছাড়াই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঠদান ও পরিচর্যার দায়িত্ব পালন করে আসছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, সরকারি সহায়তা পাওয়া গেলে শিশুদের আরও উন্নতভাবে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হবে।
বিদ্যালয়টি জাতীয়করণের জন্য বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।
শিক্ষকদের প্রত্যাশা, বিদ্যালয়টি জাতীয়করণ করা হলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও সেবার কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies