Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে,যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে,যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

Oplus_131072

হৃদয় আহমেদ, জেলা প্রতিনিধি,

জামালপুরের ইসলামপুরে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় করা হত্যা মামলায় যুবদল নেতা হামিদুর রহমান মলিনকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মলিনকে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানো হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৪ নম্বর চর বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ১১ নম্বর চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে যুবদল নেতা হামিদুর রহমান মলিনকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মামলা থেকে তাঁর নাম প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা আজাদ মিয়া বলেন, ‘এখানে একজনের স্ত্রী আত্মহত্যা করেছেন। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল এটিকে হত্যা মামলা হিসেবে দাঁড় করিয়ে মলিন ভাইকে আসামি করেছে। মলিন ভাই খুবই ভালো মানুষ। তাঁর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।’

স্থানীয় বাসিন্দা ফেরোজা বেগম বলেন, ‘আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত ঘটনা সামনে আসুক। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন। সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মলিনের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তোলেন।

উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর সকালে মঞ্জুরা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা রিনা খাতুন বাদী হয়ে মঞ্জুরার স্বামী সুজন মিয়া, ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান মলি সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies