Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে সেমিফাইনাল জিতে ফাইনালে বাহাদুরাবাদ যুব একাদশ

দেওয়ানগঞ্জে সেমিফাইনাল জিতে ফাইনালে বাহাদুরাবাদ যুব একাদশ

মো.আবুসাঈদ গালিব ।।
জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এবং উইনার্স স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইব্রেকারে দেওয়ানগঞ্জ পৌর স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাহাদুরাবাদ যুব একাদশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ পৌর স্পোর্টিং ক্লাব ও বাহাদুরাবাদ যুব একাদশ। নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জয় পায় বাহাদুরাবাদ যুব একাদশ।

খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ দেওয়ানগঞ্জ পৌর শাখার সভাপতি মো. রবিন মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এবং হযরত শাহজামাল (রহ.) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল।

খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ রাশেদুজ্জামান (নূর)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব ইসমাইল হোসেন, ডিডিএফ স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হাবিব পলিন, দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জু হোসেন মঞ্জু, আব্দুল লতিফ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আঃ সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাহাদুরাবাদ ইউনিয়ন শাখার যুব বিভাগের সেক্রেটারি মো. হাসান আল বান্না এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সাব্বির হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. হযরত আলী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহবুবুর রহমান তালুকদার খেলাটির আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে খেলা আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies