Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে নারী উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু

দেওয়ানগঞ্জে নারী উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু

Oplus_131072


দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে এনে কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জে যাত্রা শুরু করেছে ‘দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম’।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পৌর শহরের কালিকাপুরে আহমদ আলী মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে ফোরামের পরিচিতি সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
নকশিকাঁথা তৈরি, হাঁস-মুরগির খামার, ঘরে তৈরি খাবারসহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত নারীদের নিয়ে গঠিত হয়েছে এই ফোরাম। অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি বিভিন্ন পণ্য, কেক ও দেশীয় পিঠা প্রদর্শন করেন।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভানেত্রী সাদিয়া নেওয়াজ। তিনি বলেন, শুধু নিজেদের এগিয়ে নেওয়া নয়, সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করাই ফোরামের মূল লক্ষ্য। মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের নারীদের পাশাপাশি প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ও নিগৃহীত নারীদেরও ফোরামের সঙ্গে যুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম। তিনি বলেন, সমাজের অনগ্রসর নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে নারী উদ্যোক্তা ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফোরামের সহসভানেত্রী মৌসুমি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক মহসিন রেজা রুমেল, ফোরামের সাধারণ সম্পাদক মৌসুমি কিবরিয়া, কোষাধ্যক্ষ জহুরা সুলতানা ও প্রচার সম্পাদক খোরশেদা আক্তার খুশি।
বক্তারা নারীদের নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে পিঠা উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে ফোরামের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলে

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies